1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে প্লাবিত এলাকায় জাগ্রত জালালাবাদের রান্না করা খাবার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে প্লাবিত এলাকায় জাগ্রত জালালাবাদের রান্না করা খাবার বিতরণ

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৭৫ বার

টানা বর্ষণ ও উজানি পানি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জনজীবনকে স্থবির হয়ে উঠেছে। টানা বৃষ্টিতে জালালাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। বিশেষ করে তেলী পাড়া,সুপারি গলি, মাছুয়া পাড়া, হিন্দুপাড়া ও ছাতিপাড়া এলাকায় কোমর সমান পানিতে তলিয়ে গেছে শতাধিক বসতবাড়ি। পানিতে ডুবে গেছে অনেক পরিবারের রান্নাঘর, চুলা ও জ্বালানি। ফলে অসংখ্য পরিবারের পক্ষে একবেলা খাবার রান্না করাও দুস্কর হয়ে পড়েছে।

 

এমন মুহূর্তে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলার অন্যতম সামাজিক  সংগঠন জাগ্রত জালালাবাদ। অসহায় ও পানিবন্দী মানুষের কষ্ট লাঘবে সংগঠনটির উদ্যোগে প্লাবিত শতাধিক পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

এসময় মানবিক সংগঠনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মোবারক সাঈদ, কো-চেয়ারম্যান  মামুনুর রশিদ, মোহাম্মদ আবদুল্লাহ , তানভীরুল ইসলাম আইয়ুব, কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সহ-সভাপতি আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল কবির রাকিব ,অর্থ সম্পাদক শহিদ জুমলা, দপ্তর সম্পাদক ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাশেদুল কবির রাহাত,নির্বাহী সদস্য মহি উদ্দিন তাকি, জিয়াদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

স্থানীয়রা জানান, যখন চারদিকে শুধু পানি আর অনিশ্চয়তা, তখন জাগ্রত জালালাবাদ এর সদস্যরা রান্না করা খাবার নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। এমন উদ্যোগ শুধু ক্ষুধা নিবারণই করেনি, বরং বিপদের সময় মানুষের পাশে থাকার এক অনন্য বার্তাও পৌঁছে দিয়েছে।

 

তারা সংগঠনটির এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে আরো বলেন, মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সমাজসেবার পরিচয়। জাগ্রত জালালাবাদ আবারও প্রমাণ করেছে, মানবতা ও সেবার চেতনা থাকলে প্রতিকূল পরিবেশও মানুষের কল্যাণে বাধা হয়ে দাঁড়াতে পারে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net