1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি

উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৯ বার

শেরপুরের নকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই রবিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নকলা পৌরসভার সহযেগিতায় উপজেলা প্রশাসন এসবের আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুরের পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।

আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং কর্মকর্তা মনসুর আলী, স্থানীয় চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, খইড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন, বাছুরআগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদিয়া আফরিন, খিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সোবহান, চরঅষ্টধর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মারিয়া জান্নাত মাহী ও নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃষ্টি রাণী রবি দাস প্রমুখ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

আলোচনা সভা শেষে উপজেলায় ট্যালেন্টপুল ও সাধারণে ২০৩ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীর হাতে সনদ ও উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অন্যান্য অতিথিগণ। আয়োজন করা হয় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

এই সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, নকলা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান আজাদসহ কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি, সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net