1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ০ বার

করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে বুকে ধারণ করে পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হয়েছে।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নকে দারিদ্র্য ও বেকারমুক্ত করার লক্ষ্যে, বর্তমান সরকারের স্লোগান “করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” কে বুকে ধারণ করে অর্ধশতাধিক সেলাই মেশিন নিয়ে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

 

রবিবার (৫ জুলাই) সকালে পূর্ব পোকখালীর আন নূর আজিজিয়া মাদ্রাসার হলরুমে হোপ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যানিটেরিয়ান সার্ভিস (HDS)-এর অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে HDS-এর সাধারণ সম্পাদক ও পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান। উদ্বোধক ছিলেন ঈদগাঁও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সম্রাট জাহাঙ্গীর ভাঙ্গালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটিএস-এর প্রতিষ্ঠাতা পরিচালক তারেকুল হাসান, বিএনপি নেতা ছৈদুল হক, সালাউদ্দিন কাদের (এমইউপি)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। প্রশিক্ষণপ্রাপ্তরা ভবিষ্যতে নিজ উদ্যোগে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে পরিবারের আর্থিক স্বচ্ছলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। বক্তারা HDS-এর এ মানবিক ও কর্মসংস্থানমুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

 

সভাপতির বক্তব্যে HDS-এর সাধারণ সম্পাদক আজিজুল হক রুবেল বলেন, “দারিদ্র্য ও বেকারত্বমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়েই আমাদের এ উদ্যোগ। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হতে পারবেন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। ভবিষ্যতে প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করতে একটি ক্ষুদ্র গার্মেন্টস প্রতিষ্ঠার পাশাপাশি নিজস্ব জমিতে একটি আধুনিক কারিগরি (টেকনিক্যাল) প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।”

 

সভাপতির বক্তব্যে HDS-এর সাধারণ সম্পাদক আজিজুল হক রুবেল বলেন, “করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—এই অঙ্গীকারকে সামনে রেখে দারিদ্র্য ও বেকারত্বমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হতে পারবেন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। ভবিষ্যতে প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করতে একটি ক্ষুদ্র গার্মেন্টস প্রতিষ্ঠার পাশাপাশি নিজস্ব জমিতে একটি আধুনিক কারিগরি (টেকনিক্যাল) প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।”

 

আয়োজকরা জানান, তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে অর্ধশতাধিক নারী অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণ শেষে দক্ষ প্রশিক্ষণার্থীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আয়বর্ধক কাজে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net