কুমিল্লায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জমজম ট্রাভেলস্ বিডি’র ‘প্রি-হজ্ব সেমিনার-২০২৭’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় নগরীর একটি অডিটোরিয়ামে তিন ঘণ্টা ব্যাপী এই সেমিনার সম্পন্ন হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান।
হজ্বের সার্বিক বিষয়ে আলোচনা করেন জমজম ট্রাভেলসের সিইও শেখ মোঃ শাকিল।
জমজম ট্রাভেলস্-এর পরিচালক আলহাজ্ব মিজানুর রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার, জমজম ট্রাভেলসের চিফ শরীয়াহ্ কনসালটেন্ট শাহ মুহাম্মদ ওয়ালীউল্লাহ। তিনি হজের ধর্মীয় তাৎপর্য এবং সঠিক নিয়মে হজ ও উমরাহ পালনের বিভিন্ন শরী’আহ সম্মত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত ছিলেন ডাঃ সাইফুল হক।
সেমিনারে জমজম ট্রাভেলস্ বিডি’র মাধ্যমে ইতিপূর্বে হজ ও উমরাহ সম্পন্নকারী হাজী মহোদয়গণ এবং ২০২৭ সালের হজের জন্য নিবন্ধিত বিভিন্ন পেশার অর্ধশতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আগত হজযাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং হজের যাবতীয় নিয়ম-কানুন ও প্রস্তুতিমূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।