1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৭৩ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই)  দুপুরে মাদ্রাসা ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে হিফজের সবক প্রদান করেন কোরালখালী মাদরাসার পরিচালক মুফতি আবদুর রহমান জিনন্নুরাইন। তিনি শিক্ষার্থীদের কুরআন হিফজের বিষয়ে নানাবিধ দিক নির্দেশনা প্রদান করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

মাদরাসার প্রতিষ্টাতা ডা. নুরুল আবচারের সভাপতিত্বে, জমির উদ্দীন ও মেহেদী হাসান ইমনের যৌথ সঞ্চালনায়

এসময় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সাবেক অধ্যক্ষ ওমর হামজা, আলমাছিয়া ডিগ্রি মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আবু বকর, বাঁশকাটা মাদরাসার পরিচালক মাওলানা কবির আহমদ ও মাওলানা মনসুর আলম জমিরি প্রমুখ।

এসময় মাদরাসার পরিচালনা কমিটির সেক্রেটারী ওসমান সরওয়ার, মাষ্টার সোলতান আহমদ, ইউপি মেম্বার জিশান শাহরিয়ার, প্রবীণ মুরব্বি শাহ আলম, যুবনেতা আবু তাহের, আনোয়ার  হোসেন, জাফর আলম, প্রবাসী সালাহ উদ্দিন, আরফাত রানা, মিন্টু কোম্পানি, এড হুমায়ুন কবির, হাফেজ ওমর ফারুক ও মৌলানা হাফেজ হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, মনোরম পরিবেশে ও জেনারেল শিক্ষার সমন্বয়ে অত্যাধুনিক হিফজখানা ‘

সবুজ পাহাড় নুরানী মাদরাসা হেফজ ও এতিমখানা স্বীয় সুনাম অক্ষুন্ন রাখতে পারলে কুরআনের আলো ছড়ানোর কার্যক্রম কালের সাক্ষি হয়ে থাকবে।

তারা আরো বলেন, কিয়ামতের দিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলেও একমাত্র অক্ষুন্ন থাকবে মহাগ্রন্থ আল কুরআন। আর যারা সন্তানকে এই কুরআনের হাফেজ বানাবে ভাবছেন তাদের মত ভাগ্যবান আর কেউ হতে পারেনা।
অনুষ্ঠানে হিফজের সবক নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, আমাদের খুব আনন্দ লাগছে, কারণ তারা নাজেরা পর্ব শেষ করে হিফজের সবক শুরু করেছে। আমাদের বিশ্বাস এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিন সমাজ ও দেশ আলোকিত করবে।
পরে দেড় শতাধিক শিক্ষার্থী ও শতাধিক মেহমানদের মাঝে তবরুক বিতরণ করা হয়েছে। সমগ্র অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেস হাফেজ এনামুল হক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net