1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান

নির্বাহী প্রকৌশলীর নির্দেশ উপেক্ষিত

এস.এম.জাকির,চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৮৯ বার

দক্ষিণ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলীর আদেশ অমান্য করে দোহাজারীতে সড়ক বিভাগের জায়গায় লিফট নির্মাণ কাজ অব্যাহত রাখায় গতকাল ১ জুলাই কাগজপত্রসহ তাদের কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দিয়েছেন উপ-বিভাগীয় প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন।
উপজেলার দোহাজারীতে পৌরসভা সদর হাজারী টাওয়ারের সম্মুখে সওজ বিভাগের জায়গায় অবৈধভাবে মার্কেট পরিচালনা কমিটি কর্তৃক লিফট স্থাপনের কাজ অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।গত ১৬ জুন থেকে কয়েকদিন ধরে লিফটের নির্মাণ কাজ চলমান থাকায় স্থানীয়রা দক্ষিণ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমাকে অবহিত করেন।তিনি গত ২৮ জুন অফিসিয়াল লোক পাঠিয়ে লিফট নির্মাণ কাজ বন্ধ করে দেন।কিন্তু দক্ষিণ সওজ বিভাগের লোকজন চলে যাওয়ার পর পুনরায় লিফট নির্মাণ কাজ শুরু করে মার্কেট কর্তৃপক্ষ। নির্বাহী প্রকৌশলী পিন্টু কুমার চাকমা বলেছেন, খবর পেয়ে তিনি কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। বাধা দেয়ার পরেও না শুনলে কি করবো, তারা যদি মাস্তানী করে করতে চাই, তাহলে কি করা যাবে। স্থানীয়রা ভেঙ্গে দিলে তিনি সাথে থাকবেন বলে জানান। তাছাড়া কাজ বন্ধ করার নির্দেশ দেওয়ার পর আইনজীবীর মাধ্যমে উল্লেখিত জায়গা তাদের বলে দাবি করেন।ফলে কাগজপত্র নিয়ে অফিসে যোগাযোগ করার জন্য গতকাল ১ জুলাই উপ-বিভাগীয় প্রকৌশলী আবদুল্লাহ আল নোমান স্বাক্ষরিত চিঠি প্রেরণ করেন বলে জানান।এদিকে দোহাজারী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেছেন, তিনি বার বার নিষেধ করার পরও তারা কেনোভাবে লিফট নির্মাণ কাজ বন্ধ করছে না।পূর্বের নোটিশ এখনো দৃশ্যমান। কিন্তু একটি মহল সরকারি নিষেধ অমান্য করে নির্মাণ কাজ করায় তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।উল্লেখ যে,গত বছর ১৩ মে লিফট নির্মাণ কাজ শুরু করলে তৎকালীন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা নিজে সরেজমিনে উপস্থিত হয়ে নোটিশ টাঙ্গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উল্লেখিত স্থানে কোন ধরনের লিফট অবকাঠামো নির্মাণ করা বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।এই নির্দেশ অব্যাহত থাকলেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর একটি প্রভাবশালী মহল রাজনৈতিক প্রভাব কাটিয়ে সড়কের জায়গার উপর লিফট নির্মাণ কাজ করছে বলে স্থানীয়দের অভিযোগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net