1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ

এস.এম.জাকির,চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৯১ বার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক নেতার নির্দেশে বাংলাদেশ, চট্টগ্রাম তথা চন্দনাইশকে মানবিক উপজেলা হিসেবে গড়ে তুলতে নেতাকর্মীরাসহ সবাই কাজে করে যাব। বিএনপি আপনাদের পাশে ছিলো, বর্তমানে আছে, আগামীতেও থাকবে| একইভাবে এ ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী মানবিক নেতা হিসেবে বন্যা বিষয়ে ঢাকায় বসে নিজে মনিটরিং করেছেন।সাথে সাথে বিভিন্ন জেলায় মন্ত্রীদের পাটিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম চালু রেখেছেন।তিনি বলেন, ৪৩ বছরের রেকর্ড ভেঙ্গে এ বছর ১ দিনে ৪১২.০৩ মি.মি. বৃষ্টিপাত হয়েছে।একইভাবে মাত্র ৬ দিনে ১৪৫০.০০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অন্যান্য সময় ১ বছরে ৯ থেকে ১‘হাজার মি.মি. বৃষ্টিপাত হয়ে থাকে। তিনি বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নেতাকর্মীরা মামলার স্বীকার হয়ে ছেলে-মেয়ে, পিতা-মাতা, পরিবার-পরিজনের সাথে ঈদ করতে পারেনি।এই অবস্থায় সংগঠিত থেকে আপনাদের পাশে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করে যাচ্ছে।
গতকাল ২৫ জুলাই বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম সিটি মেয়র ডা: শাহাদাত হোসেনের অর্থায়নে চন্দনাইশে দেড় সহস্রাধিক পরিবারে মানবিক উপহার বিতরণ অনুষ্ঠান দক্ষিণ জেলা বিএনপির নেতা ইখতিয়ার হোসেন ইফতু সভাপতিত্বে চন্দনাইশ পৌরসভার আবুল বশরের বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি, মাননীয় সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা মো. জসিম উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার, উপজেলা বিএনপি নেতা, আবদুল মাবুদ মাহাবু, সৌদি আরব বিএনপির যুগ্ম আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা যথাক্রমে শহিদুল ইসলাম খান, বাহাউদ্দিন চৌধুরী, সাইফুল করিম, অলি হোসেন মুন্সি, জহিরুল আলম শহিদ, মোরশেদুল আলম, হাবিবুর রহমান, আবু ছালেহ, সাইফুল, মোহাম্মদ শওকত, প্রকৌশলী আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাহাবুল করিম সোহেল, সায়েম সেলিম, দক্ষিণ জেলা যুবদল নেতা আবদুল মজিদ, আবু বক্কর, সেলিম আল-দ্বীন, প্রকৌশলী আবুল কালাম, সুমন চৌধুরী, সাদ্দাম হোসেন, মো. আসাদ, জিল্লুর রহমান খোকন, মোনায়েম খান, মো. সেলিম, সাইফুল ইসলাম, মো. আবু সিদ্দিক, মো. ফারুক মিয়া, আবদুর রহমান, আব্দুল মান্নান, আলী আকবর, সিরাজুল ইসলাম, ছাত্রদল নেতা যথাক্রমে জাবেদ চৌধুরী রহিম, এরফান চৌধুরী, আবদুল আজিজ, মো. মানিক, মো, রাজিব উদ্দিন চৌধুরী, সরোয়ার উদ্দিন, আবু তৈয়ুব রিপন, এবিএম রহিম, মো. আজিজ, আবদুল হামিদ, আবদুল মান্নান, অভি, মিসবাহ উদ্দিন, মো. আমিন, মো. হেফাজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net