ঢাকা   ১১:৩৪:১১ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক

চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

এস.এম.জাকির,চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৩৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ নতুন পাড়া এলাকায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় মোহাম্মদ আবদুল হামিদের ১৮ টি মাছের পুকুর তলিয়ে গেছে।

 

সারা বছরের সঞ্চয় ও জীবিকার প্রধান অবলম্বন হারিয়ে পথে বসার শঙ্কায় দিন কাটছে তার ।

 

মোহাম্মদ লোকমান বলেন,আমার ভাই আবদুল হামিদের ১৮ টি পুকুর। পুকুরে প্রায় ৩৫ লক্ষ টাকার মাছের পোনা ছেড়ে ছিলো। বন্যার পানিতে পুকুর ডুবে সব মাছ ভেসে চলে গেছে। সব মিলিয়ে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

 

পুকুর দেখাশুনা করা দুলাল বলেন, আমরা প্রায় ২১ জন ১৮ টি পুকুরের দেখাশুনা করি মালিক বিভিন্ন এনজিও থেকে আত্মীয় থেকে তার নিজের সঞ্চয় ছিলো সব পুকুর গুলোতে ৭০ লক্ষ টাকার মাছ চলে গেছে ।

এখনো আমাদের বেতন দিতে পারেনি এখন আমরা ২১ জন শ্রমিক কি করবো আমাদের পরিবার কেমনে চালাবো সরকারের কাছে আবেদন করেন তার মালিককে সরকারি ভাবে সহযোগিতা করার জন্য।

 

 

চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানবীর আহসান জানান সাম্প্রতিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পুকুর ডুবে মাছ চলে গেছে এবং পাড় ভেঙে বিভিন্ন অবকাঠামো নষ্ট হয়েছে।

চন্দনাইশে মোট ১৬৩০ টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ ও অবকাঠামোসহ আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান ২২ কোটি ৬৭ লক্ষ ৫০ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি আশা করি আমরা কিছু সহযোগিতা পাবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি