1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় বাস চাপায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

নকলায় বাস চাপায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের মৃত্যু

হারুনুর রশিদ শেরপুর প্রতিনি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৭৫ বার

শেরপুরের নকলায় বাস চাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল কাদির (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শেরপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত কাদির স্থানীয় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও উপজেলার উত্তর গণপদ্দী গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নকলা পৌর শহরের হলপট্টি মোড়ে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে রংধনু পরিবহন নামে ঢাকাগামী একটি বাসের চালক ও কয়েকজন সিএনজি চালকের মধ্যে বাকবিতন্ডা এবং হাতাহাতি হয়। এসময় বাসচালক বাস থেকে নেমে গেলে হেলপার বাসের স্টিয়ারিং নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল কাদিরকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাদিরকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নকলা হলপট্টি মোড় এলাকায় যাত্রী তোলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কিছু সিএনজি চালক ও বাস চালকদের মধ্যে প্রভাব বিস্তার ও বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। তাদের দাবি, এ ধরনের অনিয়ম ও সংঘাত বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, দুর্ঘটনা কবলিত রংধনু পরিবহন বাসটিকে উদ্ধার করে নকলা থানা নেওয়া হয়েছে। সেইসাথে বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net