1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা) 
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১০৪ বার

উপজেলার দিলপাশার ইউনিয়নের হাউটখুলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক দম্পতির ওপর হামলা, মারধর, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার-নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. তৈয়ব আলী।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা হলেও তা কার্যকর হয়নি। পরে গত ২ জুলাই ২০২৬ বিকেলে অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাকে ও তার স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘরে থাকা প্রায় ৩ লাখ টাকা নগদ ও আনুমানিক ৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। হামলায় তৈয়ব আলী ও তার স্ত্রী আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে ছয়জনের নাম উল্লেখ করে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার এ অফিসার ইনচার্জ ওসি বলেন ভাই ভাইয়ের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল গ্রাম্য একটি সালিশের মাধ্যমে শনিবারে থানাতে বসার কথা ছিল হঠাৎ করে এরকম ঘটনা ঘটেছে আমরা শুনতে পেরেছি এ বিষয় একটি লিখিত অভিযোগ পেয়েছি ঘটনাটি তদন্ত করে আইনত ব্যবস্থা নিব তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সংবাদে প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net