1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চলতি বছরে চবিতে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে : উপাচার্য প্রফেসর ড. আল ফোরকান পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা মাগুরায় থিয়েটার ইউনিটের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন  সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার  

পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১ বার

কুমিল্লার আদর্শ সদর উপজেলার গর্জনখোলা ও নূরপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে নিষিদ্ধ কেমিক্যাল ও পোড়াতেল দিয়ে শিশুখাদ্য তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আজ বুধবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

 

অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার গর্জনখোলা এলাকার ‘জাকির ফুড প্রোডাক্টস’-এ মেয়াদবিহীন শিশুখাদ্য বিক্রি, পোড়াতেল ব্যবহার  এবং পোকাযুক্ত আটা দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ মেলে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের দায়ে এই প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নূরপুর এলাকার ‘মনির ফুড প্রোডাক্টস’-কে একই ধরনের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ২টি প্রতিষ্ঠান থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায়সহ ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

 

 

 

যৌথ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. জুয়েল মিয়া। অভিযানে আরও উপস্থিত ছিলেন অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং নমুনা সংগ্রহকারী মো. সাকিব।

 

 

 

 

আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় কুমিল্লা জেলা পুলিশের একটি চৌকস টিম এই অভিযানে সহযোগিতা প্রদান করে। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জেলাজুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net