1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩ বার

বাংলাদেশের সঙ্গে চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অক্ষুণ্ন রাখতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি উল্লেখ করেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী পদক্ষেপে দুই দেশের মধ্য রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার যে সুদৃঢ় ভিত্তি তৈরি হয়েছিল, বর্তমান সরকার তা আরও বেগবান করছে।

 

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী মীর হেলাল তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, আনোয়ারায় এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক মেলবন্ধন এক নতুন উচ্চতায় পৌঁছাল। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের অর্থনৈতিক চাকা সচল ও গতিশীল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

প্রকল্পটির দ্রুত বাস্তবায়নের প্রশংসা করে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, বিগত দীর্ঘ সময় ধরে এই সিইআইজেড প্রকল্পের কাজ শুরুর প্রচেষ্টা থাকলেও তা থমকে ছিলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মোটেই ফাঁকা বুলিতে বিশ্বাসী নন, তিনি কাজে বিশ্বাস করেন। দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মাথায় এই মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনই তাঁর বাস্তবমুখী পদক্ষেপের প্রমাণ।

 

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও এই দ্রুত অগ্রগতির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গত প্রায় দুই বছর ধরে এ নিয়ে নানা আলোচনা হলেও নির্বাচিত নতুন সরকার আসার মাত্র পাঁচ মাসের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন সম্ভব হয়েছে। এর মাধ্যমে দুই দেশের শিল্পখাতে সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

 

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, শহীদ জিয়াউর রহমানের আমলে চীন-বাংলাদেশ সম্পর্কের যে স্বর্ণযুগ শুরু হয়েছিল, তা পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়েও একইভাবে বেগবান ছিল। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ দিকনির্দেশনায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক মেলবন্ধন আরও কার্যকর রূপ পাচ্ছে।

 

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইআইজেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান, সংসদ সদস্য এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, সরওয়ার জামাল নিজাম ও হুম্মাম কাদের চৌধুরী। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতাদের মধ্যে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক, চট্টগ্রাম কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম এবং এমএম. ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net