ঢাকা   ১২:৪০:৫০ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক

ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৫১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ৪২তম সিনিয়র রোভার মেট ও ক্রু-কাউন্সিলের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ফয়সাল। গত ২ জুলাই কলেজের রোভার ডেনে (অফিস) অনুষ্ঠিত ক্রু-কাউন্সিল সভায় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন। তবে সেটি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার (৯ জুলাই)। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও রোভার স্কাউটের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখার লিডার গোলাম জিলানী।

নির্বাচিত সভাপতি মো. ফয়সাল কুমিল্লা জেলার তিতাস উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা। তিনি এর আগে ভিক্টোরিয়া কলেজ শাখার রোভার মেট ছিলেন।

জানা গেছে, সংগঠনের ১১ কাউন্সিলরের মধ্যে ৯জনের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের প্রত্যক্ষ সরাসরি অংশগ্রহনে সর্বাধিক ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রোভার মেট সাজ্জাদ হোসাইন, সাকিব হাসান, আশরাফুল ইসলাম, সহকারী রোভার মেট মো. আলাউদ্দিন, আব্দুর রউফ সিকদার ও রিপন মিয়া; গার্ল-ইন সিনিয়র রোভার মেট শারমিন ইসলাম শান্তাসহ গার্ল ইউনিটের কাউন্সিলরবৃন্দ।

নবনির্বাচিত সিনিয়র রোভার মেট মো. ফয়সাল বলেন, রোভার স্কাউটের আদর্শ ধারণ করে কলেজে সেবামূলক, মানবিক ও নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সকলের সহযোগিতা নিয়ে কাজ করবেন।

তিনি বলেন, দায়িত্ব হস্তান্তর করা হলে আমরা কাউন্সিলের মাধ্যমে কমিটির শূন্য স্থান পূরণ করবো।

কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও রোভার স্কাউটের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখার লিডার গোলাম জিলানী বলেন, নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ফয়সাল নির্বাচিত হয়েছেন। তাকে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি