1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার  

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৭৮ বার

মাগুরা জেলা পুলিশের তাৎক্ষণিক অভিযানে মাত্র ৩ ঘন্টার মধ্যে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী আয়েশাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিলো মাগুরা পুলিশ। সোমবার ২৭ জুলাই সকালে মাগুরা শহরের সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী আয়েশা নুর (১১) বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। বিষয়টি জানার পর মাগুরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হয়।

 

 

মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে নিখোঁজের সংবাদ পাওয়ার মাত্র ৩ ঘণ্টার মধ্যেই আড়পাড়া পুরাতন টোল প্লাজা এলাকা থেকে ছাত্রীটিকে উদ্ধার করা হয়। ভিকটিম এর কাছ থেকে জানা যায় মাদ্রাসায় যাওয়ার জন্য  ইজিবাইকে ওঠার পর এক অপরিচিত ব্যক্তি তার ওপর চেতনানাশক স্প্রে প্রয়োগ করলে সে অচেতন হয়ে পড়ে। এর পর তার আর কিছু মনে পড়ে না। পরে জ্ঞান ফিরে পেলে সে রাস্তায় বের হয়ে আসলে পুলিশ তাকে উদ্ধার করে। ঘটনার প্রকৃত কারণ পুলিশ এখনো যাচাই-বাছাই করছে।

 

 

এ ঘটনায় মাগুরা জেলা পুলিশ সকল অভিভাবকের প্রতি সন্তানদের চলাফেরার বিষয়ে আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।  বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সাংবাদিকদের সাথেও মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net