প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ২৯ জুলাই বুধবার বেলা ১১ টার মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে ২’শ গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মাগুরার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিটের এর আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন থিয়েটার ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
এ সময় শিক্ষক, সাংবাদিক ও থিয়েটার ইউনিটের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
থিয়েটার ইউনিট মাগুরা জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও পরিত্যক্ত জায়গায় দুই শত গাছের চারা রোপণ করবে বলে জানা গেছে ।
তাং ২৯/৭/২০২৬ইং