1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অতিবৃষ্টিতে পানিবন্দি মানুষের পাশে রামগড় ৪৩ বিজিবি মাগুরা জেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় মাদক নিয়ন্ত্রনে গুরুত্ব আরোপ করে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুল অর্জন করেছে সাংবাদিক পুত্র সাফওয়ান হাটহাজারীতে বন্যার্তদের উদ্ধার ও খাদ্য সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১ বার

মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১২ জুলাই রবিবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ মোতাকাব্বির আহমেদ। স্বাগত বক্তব্য পেশ করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গাজী বশির আহমেদ। আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে জনসংখ্যা ব্যবস্থাপনা, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব এবং টেকসই উন্নয়ন অর্জনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহারসহ জেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখা ব্যাক্তি ও প্রতিষ্ঠান সমূহকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net