1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু রেডক্রিসেন্ট হাসপাতালে রি-এজেন্ট প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার! স্বামী আহত কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত  মাগুরায় শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু রেডক্রিসেন্ট হাসপাতালে রি-এজেন্ট প্রদান নানা আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থার ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান

মাগুরায় শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু রেডক্রিসেন্ট হাসপাতালে রি-এজেন্ট প্রদান

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১ বার

মাগুরা শ্রীপুরের বরিশাট- টুপিপাড়া এলাকায় প্রতিষ্ঠিত

শ্রী-মতি ইন্দিরা গান্ধী মা ও শিশু রেডক্রিসেন্ট হাসপাতালে সাধারণ ও দুঃস্থ মানুষের স্বাস্থ্যসেবার মান আরও নিশ্চিত ও বেগবান করার লক্ষ্যে শ্রীপুর উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে রি-এজেন্ট প্রদান করা হয়েছে।

৩০ জুলাই বৃহস্পতিবার বিকেলে উক্ত হাসাপাতালে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রি-এজেন্ট হস্তান্তর করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম-এর সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা বি এন পি’র সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী রেজাউল হক মিন্টু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাঁন হাসান ইমাম সুজা ও মো: আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি ও রেডক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হাসান খান কিজিল, শ্রীপুরের শ্রীমতি ইন্দিরা গান্ধী রেডক্রিসেন্ট সেন্টারে মেডিকেল অফিসার লিংকু কুমার বিশ্বাস।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা রেডক্রিসেন্ট সোসাইটি’র অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শিকদার মনজুরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দীন ও মুন্সি রেজাউল করিম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল গণি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খোন্দকার আশরাফুল ইসলাম নালিম।

 

সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান, মোঃ মাসুদ মজুমদার, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সি জয়নুল আবেদীন, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস.এম সোহাগ মাহমুদ, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের সভাপতি মুন্সি ইয়াছিন আলী সোহেল, সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, “তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে। উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল হতে প্রদান করা এই রি-এজেন্ট শ্রীপুরের রোগীদের সঠিক রোগ নির্ণয় ও সুলভ চিকিৎসা সেবা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ হাসপাতালের সামনে গাছের চারা রোপণ করেন।

 

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসা কর্মকর্তা এবং রেডক্রিসেন্ট সেন্টারের সদস্য ও কর্মীগণ উপস্থিত ছিলেন। অতিথিরা চিকিৎসা সেবার প্রসার ও উন্নয়নমূলক এই উদ্যোগকে সাধুবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net