1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি 
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬৫ বার

লাকসামে স্বামীর পরকীয়া ও পারিবারিক কলহের জেরে বিউটি রানী সরকার (২৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অভিযোগ উঠেছে। সে উপজেলার মুদাফরগঞ্জ উওর ইউনিয়ন নাগঝাটিয়া গ্রামের বিজয় সরকারের স্ত্রী ও পাশ্ববর্তী বরুড়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের বলহরি রামের মেয়ে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার মুদাফরগঞ্জ বাজার দারুণ আমান স্কুল গেট সংলগ্ন আনোয়ারা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসর থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশের সদস্যরা।

বৃহস্পতিবার বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলি বলেন,পারিবারিক কলহের জেরে এটি আত্মহত্যা করছে বলে প্রাথমিকভাবে

ধারণা করা হচ্ছে।লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানোর হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুদাফরগঞ্জ উওর ইউনিয়ন নাগঝাটিয়া গ্রামের নারায়ণ সরকারের ছেলে বিজয় সরকার সাথে পাশ্ববর্তী বরুড়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের বলহরি রামের মেয়ে বিউটি রানীর সঙ্গে প্রায় ১৩ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে ৯ বছর বয়সি একটি কন্যা এবং ৬ ও ৩ বছর বয়সের দুটি ছেলে সন্তান রয়েছে। প্রথম দিকে তাদের দাম্পত্য জীবন ভালো চললেও মাঝেমধ্যে ছোটখাটো ঝগড়া হতো, যা আবার মিটেও যেত।বেশ কিছুদিন ধরে বিউটি রানী স্বামী পাশ্ববর্তী বরুড়া উপজেলার এক ইসলাম পরিবারের প্রবাসী স্ত্রীর পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। তিনি সংসারের প্রতি উদাসীন হয়ে পড়েন এবং স্ত্রী বিউটি রানী প্রতি স্নেহ ভালোবাসা না করে অন্য নারীদের পেছনে সময় ও টাকা পয়সা খরচ করতেন। এই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ মারাত্মক আকার ধারণ করে। বুধবার রাতেও এ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে বলে পাশের ভাড়াটিয়ার বাসিন্দারা জানিয়েছেন। বাসিন্দারা ধারণা করছেন স্বামী পরকীয়া প্রেমে মগ্ন থাকায় স্ত্রী বিউটি রানী আত্মহত্যা করছেন।এঘটার জের ধরে,বুধবার রাতে নিজ কক্ষে সন্তানদের ঘুম পাড়িয়ে দিয়ে রাত আনুমানিক দেড়টার দিকে বিউটি রানী পাশের আরেকটি রুমে দরজা বন্ধ করে দেন। সকালে সন্তানেরা ঘুম থেকে উঠে মায়ের সন্ধান ও পাশের রুমে সাড়া না পেয়ে কান্নাকাটি করলে প্রতিবেশীরা সন্দেহবশত দরজা ছিদ্র করেন এবং তাকে রুমের সিলিং ফ্যানে সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানা খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net