1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত 'আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে' - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৩ বার

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ এ

প্রতিপাদ্য কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। ০৬ জুলাই সকালে উপজেলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে শোভাযাত্রা ও উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়। বিশেষ অতিথির

বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি)সজীব তালুকদার, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট আখতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সিনিয়র সাংবাদিক দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন চাষী। সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার

জাহান আরা বেগম। অনুষ্ঠান শেষে সবার হাতে বৃক্ষ তোলে দেওয়া হয়।

 

 

 

সভায় বক্তারা বলেন, অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি গ্রামীণ জনপদ। দেশের এই বিশাল গ্রামীণ জনগোষ্ঠী। কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নত করাই এই দিবসের মূল অঙ্গীকার। গ্রামের উন্নয়ন মানে বহুতল ভবন নয়। মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হলো পল্লী উন্নয়ন। কৃষকদের ভাগ্য বদল হলো পল্লী উন্নয়ন। একজন কৃষক যখন পণ্যের সঠিক দাম পাবে তখন এ দিবস পালন স্বার্থক হবে৷

 

 

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় বলেন, আগামী মাস থেকে খাল খনন শুরু হবে। গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন করা হবে। আমরা এবার দেখেছি বৃষ্টির পানিতে কৃষকের ধান তলিয়ে গেছে। যদি খাল খনন হয়, এটির স্থানী সমাধান হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net