1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম

সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১০ বার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুই দিনব্যাপী প্রায় ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে মানবিক সংগঠন Dost Aid Bangladesh Society।

 

রবিবার (১৮ জুলাই) কাঞ্চনা সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী।

 

অনুষ্ঠানে Dost Aid Bangladesh Society-এর ব্যবস্থাপক ও অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দীন, সাবেক আমীর ডা. নুরুল হক, উপজেলা সাংগঠনিক সম্পাদক শাহাদাত চৌধুরী, কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি যায়েদ হোছাইন, সহকারী সেক্রেটারি গনি, বায়তুল মাল সম্পাদক মাওলানা মোরশেদ, যুব সম্পাদক আহমদ ছৈয়দ, শ্রমিক কল্যাণ সভাপতি শেখ আহমদ, মাওলানা শাহ আলম, জামায়াত নেতা দেলোয়ার, জসীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

আয়োজক সূত্রে জানা যায়, প্রথম দিনে ৪৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে প্রায় ৮ হাজার টাকা মূল্যের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দ্বিতীয় দিনে আরও ৪৫০ জন নারীর মাঝে জনপ্রতি প্রায় ২ হাজার টাকা মূল্যের কসমেটিকস সামগ্রী বিতরণ করা হবে। দুই দিনের এই কর্মসূচিতে মোট প্রায় ৫০ লাখ টাকার সহায়তা প্রদান করা হচ্ছে।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

এ সময় আয়োজকরা সহযোগিতা বাস্তবায়নে সহায়তাকারী রেনেসাঁ ক্লাবের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও মানবিক কার্যক্রমে তাদের সহযোগিতা কামনা করেন।

 

অনুষ্ঠানের শেষাংশে এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় আরও সমাজসেবী সংগঠন, দাতব্য প্রতিষ্ঠান ও বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net