1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো

সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৯০ বার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র কেরানীহাটকে নিরাপদ, সুশৃঙ্খল ও অপরাধমুক্ত রাখতে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থার নতুন যাত্রা শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে কেরানীহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত সিসিটিভি নজরদারি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি শাহজাহান চৌধুরী।

 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সাতকানিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কেরানীহাটকে নিরাপদ, সুশৃঙ্খল ও অপরাধমুক্ত রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি। সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা সহজ হবে।”

 

তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। প্রযুক্তির ব্যবহার বাড়লে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার হবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সামসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত দে, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমির ডা. নুরুল হক, সেক্রেটারি তারেক হোসাইন, পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, নায়েবে আমীর শাহ আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কেরানীহাটের গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমপূর্ণ এলাকায় স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলোর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি পরিচালিত হবে। এর ফলে চুরি, ছিনতাই, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ গ্রহণ সহজ হবে।

 

স্থানীয়দের মতে, বান্দরবান জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত কেরানীহাট একটি গুরুত্বপূর্ণ ত্রিমুখী সড়ক জংশন। প্রতিদিন হাজারো মানুষের চলাচলের পাশাপাশি এখানে গড়ে উঠেছে একাধিক শপিং মল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। ফলে দীর্ঘদিন ধরে এলাকাটিতে নিরাপত্তা জোরদারের দাবি ছিল স্থানীয়দের।

 

সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের প্রত্যাশা, আধুনিক এই নজরদারি ব্যবস্থার ফলে অপরাধ প্রবণতা কমবে, অপরাধীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে এবং কেরানীহাটে নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net