1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার

রাজধানীর হাজারীবাগের বাড়ৈখালিতে নির্মাণাধীন শেল্টার হোম ও মাদ্রাসার আশ্রিত এতিম শিশুদের ওপর শারীরিক নির্যাতন, ভয়-ভীতি প্রদর্শন, প্রতিষ্ঠানে সন্ত্রাসী ভাঙচুর এবং মানবিক কাজে বাধা প্রদানের প্রতিবাদে অভিযুক্ত মিষ্টি জামাল ওরফে জামাল খানের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের এলাকাবাসী।

আজ সকালে হাজারীবাগের মূল সড়কে বাড়ৈখালির স্থানীয় সচেতন নাগরিক সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাধারণ এলাকাবাসী এবং নির্যাতিত এতিম শিশুদের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী এতিম শিশুরা নিজেদের ওপর ঘটে যাওয়া অমানবিক আচরণের বর্ণনা তুলে ধরে কান্নায় ভেঙে পড়ে।

তারা জানায়, গলির রাস্তায় স্বাভাবিক খেলাধুলার সময় মিষ্টি জামাল তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন, গায়ে হাত তোলেন, হুমকি দিয়ে তাড়িয়ে দেন এবং তাদের খেলার জিনিসপত্র ছিনিয়ে নিয়ে নিজের বাসায় আটকে রাখেন।

এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বাড়ৈখালি এলাকায় অসহায় ও এতিম বাচ্চাদের জন্য যে প্রতিষ্ঠানটি গড়ে উঠছে, সেখানে এই ধরনের বর্বর ও সন্ত্রাসী আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মিষ্টি জামাল কেবল অবোধ এতিম শিশুদের ওপর নির্যাতন ও তাদের খেলনা ছিনতাই-ই করেননি, বরং এলাকায় সন্ত্রাসী এনে প্রতিষ্ঠানের কক্ষ ভাঙচুর করেছেন এবং সার্বিক উন্নয়নমূলক কাজে ক্রমাগত বাধা সৃষ্টি করছেন।

এর আগেও তিনি এলাকার সাধারণ মানুষের জন্য আয়োজিত বিনামূল্যে ইফতার বিতরণ কর্মসূচিতে বাধা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন।

বক্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, নিজের একের পর এক অপকর্ম ঢাকতে এবং এলাকায় বিশৃঙ্খলা জিইয়ে রাখতে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন স্থানে ও সামাজিক মাধ্যমে অন্যায় অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। একজন অপরাধীর এমন দুঃসাহস এলাকাবাসীর নিরাপত্তা ও সামাজিক শান্তি বিনষ্ট করছে।

সমাবেশ থেকে বাড়ৈখালির সর্বস্তরের এলাকাবাসী প্রশাসনের কাছে অবিলম্বে অভিযুক্ত মিষ্টি জামালকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং এতিম শিশুদের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যথায় এলাকার শান্তি রক্ষায় স্থানীয়দের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net