1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১২৪ বার
ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে তিন নবজাতকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে অমরাবতী জেলা মহিলা হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

আগুন লাগার পর চিকিৎসাধীন কয়েক ডজন নবজাতককে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

জানা গেছে, ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় একটি ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। ওই সময় হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসএনসিইউ) ৩৯টি শিশু ভর্তি ছিল।

 

আগুনে তিন নবজাতক গুরুতর দগ্ধ হয়। পরে শ্বাসকষ্টে তাদের মৃত্যু হয়।

 

আগুন লাগার খবর পেয়ে চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা চিকিৎসা সরঞ্জাম বিচ্ছিন্ন করে একে একে নবজাতকদের আগুনে আক্রান্ত এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

এ ঘটনায় গুরুতর আহত ছয় নবজাতককে চিকিৎসার জন্য কাছের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত আরও বিস্তারিত তথ্য জানা যায়নি।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net