1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে থামালেন স্টার্ক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতাকে রক্তাক্ত করার অভিযোগে হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ ১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক

৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে থামালেন স্টার্ক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার
ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের ভরাডুবি হয়েছে। মিচেল স্টার্কের আগুনঝরা বোলিংয়ে মাত্র ৩৪ ওভারে ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
প্রথম স্পেলে পাঁচ উইকেট নেওয়ার পর শেষ ব্যাটার শরিফুল ইসলামকেও ফিরিয়ে ইনিংসে নিজের ষষ্ঠ শিকার পূর্ণ করেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার।শুরু থেকেই বাংলাদেশের ব্যাটারদের ওপর চেপে বসেছিলেন স্টার্ক।

ম্যাচের প্রথম বলেই সাদমান ইসলামকে ফিরিয়ে শুরু করেন তিনি। এরপর তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তকে পরপর দুই বলে ফেরান।
মুমিনুল হক ও লিটন দাসকেও তুলে নিয়ে মাত্র ২২ বলেই পাঁচ উইকেট পূর্ণ করেন স্টার্ক। একপর্যায়ে তাঁর বোলিং ফিগার ছিল ৪ ওভার, ৩ মেডেন, ৪ রান, ৫ উইকেট।
স্টার্কের তোপে মাত্র ১২ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। পরে মুশফিকুর রহিম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু ৪২ বলে ৫ রান করে প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে ফিরলে ২১ রানে ছয় উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে দল।

এরপর মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ কিছুটা লড়াই করেন। তবে ৫১ বলে ১১ রান করা মিরাজকে কামিন্স এবং ৩৬ বলে ১০ রান করা হাসানকে জশ হ্যাজলউড ফিরিয়ে দিলে আবারও ধস নামে বাংলাদেশের ইনিংসে। তাসকিন আহমেদও ৭ বলে ১ রান করে কামিন্সের শিকার হন।

তখন বাংলাদেশের সামনে ছিল আরও বিব্রতকর এক রেকর্ডের শঙ্কা। টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৪৩ রান। ২০১৮ সালে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই স্কোরে অলআউট হয়েছিল বাংলাদেশ। ম্যাকাইয়েও একসময় সেই রেকর্ড ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

শেষ পর্যন্ত তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম সেই লজ্জা এড়ান। শেষ উইকেটে দুজন মিলে ৩৫ বলে ২৫ রান যোগ করেন। যা এই ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এই জুটিতেই ৪৩ রান পেরিয়ে যায় দল। শেষ পর্যন্ত শরিফুলকে উইকেটকিপার অ্যালেক্স কেয়ারির ক্যাচ বানিয়ে বাংলাদেশের ইনিংস শেষ করেন স্টার্ক।

২৬ বলে ১১ রান করেন তাইজুল। শরিফুলের ব্যাট থেকে আসে ১৪ রান। যা বাংলাদেশের  ইনিংসের সর্বোচ্চ ব্যাক্তিগত সংগ্রহ।

বাংলাদেশকে ৬৩ রানে গুটিয়ে দিয়ে স্টার্কও গড়েছেন একাধিক কীর্তি। ম্যাচের প্রথম বলে উইকেট নেওয়ার পর প্রথম ওভারে উইকেট পাওয়ার সংখ্যায় জিমি অ্যান্ডারসনকে ছাড়িয়ে গেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে মাত্র ২২ বলে পাঁচ উইকেট নিয়েও গড়েছেন রেকর্ড। সব মিলিয়ে ইনিংসে ছয় উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারিগর তিনিই। এছাড়া প্যাট কামিন্স তিনটি এবং জশ হ্যাজেলউড নেন একটি উইকেট।

ম্যাকাইয়ের টেস্ট অভিষেক বাংলাদেশের ইনিংসটি হয়ে থাকল এক দুঃস্বপ্নের অধ্যায়। আর স্টার্কের জন্য এটি হয়ে উঠল স্মরণীয় এক বোলিং প্রদর্শনী। এখন দেখার বিষয় হাসান-তাসকিন-শরিফুলরা অস্ট্রেলিয়ার ব্যাটারদের কতটা চাপে রাখতে পারে!

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net