ঢাকা   ০৫:০৬:১৭ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক মাগুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের দায়িত্ব ও করনীয়..  মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত  ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রুমা, রোগীদের নিলেন খোঁজখবর কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিতষ বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৩৫ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরায় পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন মাগুরার শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে ১৫ আগস্ট  শনিবার বেলা সাড়ে ১২ টায় মুসলিম ঐতিহ্য ও শিশুতোষ কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশীয় প্রজাতির কৃষ্ণচূড়া, কামরাঙা, শিমুল, পেয়ারা, জলপাইসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

 

 

কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ এর সভাপতিত্বে বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান পরিবেশবিদ বাপ্পি সরদার।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ কামরুল ইসলাম,  ইঞ্জিনিয়ার এমডি শিপন মিয়াসহ আরো অনেকে।

 

 

এ সময়  উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের উপজেলা কমিটির সদস্য মোঃ তরিকুল ইসলাম, সোহরাব হোসেন, আবুল কালাম আজাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ।

 

 

প্রধান অতিথি তার অনুভূতিতে বলেন, মুসলিম ঐতিহ্য ও শিশুতোষ কবি কাজী কাদের নওয়াজের বাড়ির আঙিনায় আজ বৃক্ষরোপন করতে পেরে সত্যিই আনন্দিত। বর্তমানে সরকার বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে স্বীকৃতি দেওয়ায় নিয়মিত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত কবির বাড়ি। নিয়মিত আমাদের সংগঠন পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরি ও বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সমাজের সচেতন মানুষ নিয়মিত বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করলে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে আগামী প্রজন্মকে রক্ষা করা সম্ভব।

 

 

বিশেষ অতিথির বক্তব্যে- মোঃ সাইফুল্লাহ বলেন, বিগত সময়ে আমাদের উপজেলা সবুজে ঘেরা থাকলেও বর্তমান সময়ে নির্বিচারে বৃক্ষ কর্তন করা হচ্ছে। অবৈধ ইট ভাটা পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে সাধারণ জনগণকে। সবুজ আন্দোলন বেশ কয়েক বছর ধরে আমাদের জেলাতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে আসছে, আজকের এই উদ্যোগকে শ্রীপুর উপজেলা বাসী ও জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি