1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২ বার

অফিসে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করার চাঞ্চল্যকর চিত্র দেখতে পেয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। আজ সকালে নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে এক ঝটিকা অভিযানে গিয়ে এই অনিয়ম ও ব্যাপক অব্যবস্থাপনা হাতেনাতে ধরেন তিনি।

 

আজ (সোমবার) সকাল ৮টা ৫৫ মিনিটে নিজের গাড়িতে করে নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে পৌঁছান প্রতিমন্ত্রী। এ সময় একই ছাদের নিচে থাকা সদর, ফতুল্লা সার্কেল ও সিদ্ধিরগঞ্জ সার্কেল অফিস ঘুরে দেখেন তিনি। তবে আকস্মিক এই পরিদর্শনে গিয়ে তিন সার্কেলের কোনো সহকারী কমিশনারসহ (ভূমি) অধিকাংশ সিনিয়র কর্মকর্তা ও কর্মচারীকে কর্মস্থলে পাননি প্রতিমন্ত্রী; মাত্র দু-একজন স্টাফকে উপস্থিত দেখতে পান।

 

অফিসের চারপাশ ঘুরে চরম অব্যবস্থাপনা দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। এ সময় হাজিরা খাতা পর্যালোচনা করতে গিয়ে তিনি দেখতে পান, কর্মস্থলে অনুপস্থিত থাকা বেশ কয়েকজন কর্মচারী আগের দিনের খাতায় স্বাক্ষর করে রেখেছেন। এর প্রায় ২৬ মিনিট পর সকাল ৯টা ২১ মিনিটে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া অফিসে উপস্থিত হলে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পুরো অনিয়মের চিত্র তার সামনে তুলে ধরেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ সময় এডিসি অনুপস্থিতির সপক্ষে নানা যুক্তি দেয়ার চেষ্টা করেন।

 

চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) হতে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত গণমাধ্যমকে বলেন, ‘অফিসে না এসে আগের দিন হাজিরা খাতায় স্বাক্ষর করা অত্যন্ত দুঃখজনক এবং এর মাধ্যমেই প্রমাণিত হয় সাধারণ মানুষ সঠিক সেবা থেকে কতটুকু বঞ্চিত হচ্ছে। সরকারি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি ও জনদুর্ভোগ লাঘবে জনগণের মানসম্মত ভূমি সেবা প্রাপ্তি নিশ্চিত করার ওপর কঠোর তাগিদ দেন প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net