1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উন্নয়ন ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে এআই : চবি উপাচার্য কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  আঞ্চলিক গণমাধ্যমের বৈষম্য দূর করার আহ্বান – দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’ রাজশাহীতে গভীর রাতে মাদক কারবারি ও সাংবাদিকের বৈঠক, ভিডিও ভাইরাল মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত   মাগুরায় ২ দিনব্যাপী জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত  সাড়ে পাঁচ মাসে হাটহাজারীতে প্রায় ৩৮০টি উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে : প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত   নাঙ্গলকোটে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২ বার

“আগে নিজেকে বদলাই, তবেই বদলে যাবে সমাজ, বদলে যাবে দেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী আদর্শের পেশাজীবী ফোরাম “সম্মিলিত পেশাজীবী পরিষদ” এর বার্ষিক কাউন্সিল রবিবার সকালে বসুরহাটে একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

বামনী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এ.এস.এম. কামাল উদ্দিন এর সভাপতিত্বে সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন, কার্যনির্বাহী পরিষদ গঠনের জন্য কাউন্সিলর নির্বাচন,৩০ জুন ২০২৬ পর্যন্ত আয়-ব্যয় বিবরণী ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়।

জগন্নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম ও মেরিন অফিসার খালেদ আবু জুবায়েদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আবিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আবদুল করিম, হাজারীহাট হাইস্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ শেখ সাদী ভূঞা, নোয়াখালী এম এ রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক আবদুল হান্নান, কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ ফরিদ আহম্মদ, চট্রগ্রাম জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারি জাফর উল্যাহ, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক নূর আহম্মদ, শিক্ষক জয়নাল আবেদীন, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমেদ, রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার সহকারি অধ্যাপক মোহাম্মদ একরামুল হক, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোায়াজ্জেম হোসেন, সহকারি ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম, বসুরহাট সাব রেজিস্ট্রি অফিসের এক্সট্রা মোহরার মোহাম্মদ আলী লিটন, প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঞা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন, এম এম হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ নুরুল হুদা, চরমন্ডলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম, বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক সামছুল আলম, মানিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহির উদ্দিন আহাম্মদ, চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক সোহাগ, ব্যবসায়ী ফখরুদ্দিন সোহাগ, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: ইকবাল হোসেন সহ আরো অনেকে ।

এছাড়া জালাল উদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক মোফাজ্জল হোসাইন সোহাগ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

সংগঠনের ওভারসীজ মেম্বার সিঙ্গাপুর প্রবাসী ইঞ্জিনিয়ার মুস্তাফিজ বিল্লাহ সিরাজী, অস্ট্রেলিয়া প্রবাসী ব্যবসায়ী আহসান গাজী, সুইডেন প্রবাসী ব্যবসায়ী শেখ ফরিদ আহাম্মদ ও ব্যবসায়ী আনোয়ার হোসেন, সৌদি আরব প্রবাসী মাওয়াদ্দাহ গ্রুপের অপারেশন ম্যানেজার আনোয়ার সাদাত ও রিয়াদ মেট্রো ট্রেন অ্যাম্বাসেডর মাহমুদ আলম মুন্না, ইতালী প্রবাসী ব্যবসায়ী আলী হোসেন স্বপন, ইংল্যান্ড প্রবাসী বার এট ল তে অধ্যয়নরত কাজী ইমদাদুল হক ও ব্যবসায়ী ইসমাইল হোসেন সিরাজী, নেদারল্যন্ড প্রবাসী ব্যবসায়ী সাহাদাত হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী ইসমাইল হোসেন ও ব্যবসায়ী মোশারেফ ফয়সাল হোসেন পেশাজীবি পরিষদ কে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সাম্প্রতিক সময়ে নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পাওয়ায় ড. আবিদুর রহমান, কোম্পানীগঞ্জের বিভিন্ন স্কুল কলেজের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হওয়ায় পেশাজীবী পরিষদ এর সম্মানিত যুগ্ম আহবায়ক সোনাইমুড়ী খলিলুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন ফারুক, এ্যাডভোকেট এনামুল হক খোকন, জাফর উল্যাহ ও সাইফুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অত্র সংগঠন গঠনে নানা আনুষ্ঠানিকতায় প্রবাসী সদস্য সাউথ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী আব্দুর রহিম নুর আমিন, মোস্তাফিজ বিল্লাহ সিরাজী, মাহমুদ আলম মুন্না, শেখ ফরিদ আহমেদ, আনোয়ার সাদাত, আনোয়ার হোসেন, মোহাম্মদ ইসমাইল, কাজী ইমদাদুল হক সহ সংগঠনের অন্যান্য সদস্যদের অবদানের কথা গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।

সদস্যদের যারা বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব রেখেছেন তাদের শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net