1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব'র মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব’র মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা  কুমিল্লায় কুটুমবাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানীর নতুন শাখার যাত্রা চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ২ আসামী গ্রেফতার মাগুরায় রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়   উন্নয়ন ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে এআই : চবি উপাচার্য কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  আঞ্চলিক গণমাধ্যমের বৈষম্য দূর করার আহ্বান – দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’ রাজশাহীতে গভীর রাতে মাদক কারবারি ও সাংবাদিকের বৈঠক, ভিডিও ভাইরাল মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  

কোম্পানীগঞ্জে সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব’র মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব (বি.কম, বি.এড)-এর ২৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২ জুলাই) বিদ্যালয়টির ক্লাস রুমে এই স্মরণসভার আয়োজন করা হয়। অত্র বিদ্যালয়ের সভাপতি বেলায়েত হোসেন স্বপন এর অনুপস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মরহুমের বড় ছেলে ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম।

 

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম সিদ্দিকী।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন,

মাহমুদুর রহমান রিপন, সাবেক সদস্য সচিব, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, শওকত হোসেন ছগির, সাবেক যুগ্ম আহ্বায়ক, বসুরহাট পৌরসভা বিএনপি,  গোলাম রব্বানী, ও অভিভাবক আব্দুল মালেক।

 

উল্লেখ্য যে, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব’র মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভার পূর্বে  রবিবার সকালে কোরআনখানি ও মরহুমের কবর জিয়ারত করা হয়।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন আবু ছায়েদ। দোয়া অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়।

উক্ত দোয়া ও আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ, ও এলাকার গণ্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net