1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১ বার

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

৫ই আগষ্ট’২৬ইং বুধবার বাদ আসর কোম্পানীগঞ্জ উপজেলা জামে মসজিদ প্রাঙ্গণ হতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভা শাখার আমীর মাওলানা মোঃ মোশাররফ হোসেন -এর সভাপতিত্বে ও বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন এর সঞ্চালনায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর শূরা কমিটির সদস্য অধ্যক্ষ বেলায়েত হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমান সরকারও যদি ফ্যাসিবাদের পথ অনুসরণ করে তাহলে বাংলাদেশের জনগণ পুনরায় রাজপথে নেমে আসতে বাধ্য হবে। আমরা চাই না পুনরায় আরো একটি গণঅভ্যুত্থান হোক। দেশ আাবারও অস্থিতিশীল পর্যায়ে চলে যাক। আমরা চাই না আাবারও মায়ের বুক খালি হোক। আমরা চাই দেশে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হোক। যেখানে দেশের মানুষ শান্তিতে, নিরাপদে বসবাস করতে পারতে। আমরা সরকারের জনকল্যাণমুখী সকল কাজে সহযোগিতা করতে চাই।”

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নব-নির্বাচিত আমীর মাওলানা মিজানুর রহমানসহ আরও অনেকে। সমাবেশে বক্তারা সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net