চট্টগ্রামে “প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ (রবিবার) ৩০ আগস্ট ২০২৬ তারিখে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা, সেন্টার ফর ডিসএবলস কনসার্ন (CDC), স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন এবং সংশপ্তকের যৌথ আয়োজনে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। দিলরুবা খানম ছুটি’র সঞ্চালনায় (উপস্থাপক-বিটিভি ও বাংলাদেশ বেতার), সম্মেলনে সভাপতিত্ব করেন, জনি রোজাজিও, কর্ণফুলী এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠান মোঃ সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), চট্টগ্রাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রূপন কুমার দাস, বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর চৌধুরী মঞ্জুরুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ এবং কামরুল পাশা ভুইয়া, জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম
সম্মেলনে প্রায় ৩০০ জন অংশগ্রহণ করেন। এর মূল উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সমঅধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অংশীজনদের সম্পৃক্ত করা। এর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার হয়। বক্তারা বলেন: আমাদের সকলের আসল কাজ হলো সক্রিয় আস্থা, ক্ষমতার অংশীদারত্ব এবং প্রকৃত স্বকীয়তা দ্বারা সংজ্ঞায়িত একটি সমাজ গড়ে তোলা। লোকদেখানো সমর্থনের চেয়ে আস্থা বেশি জরুরি। সার্বজনীন প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন-অভিজ্ঞতাকে বিশেষজ্ঞতা হিসেবে মূল্যায়ন করতে হবে। এভাবেই একটি সমতাভিত্তিক, মর্যাদাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।
সম্মেলনে আয়োজক সংস্থাসমূহের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আলী সিকদার, নির্বাহী পরিচালক, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন। ইয়াসমীন পারভিন, নির্বাহী পরিচালক, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (JSUS)। লুৎফুন্নেছা রূপসা, নির্বাহী পরিচালক, সেন্টার ফর ডিসএবলস কনসার্ন (CDC)। লিটন চৌধুরী, প্রধান নির্বাহী, সংশপ্তক। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রীতা দোলন রোজারিও, শারমিন আক্তার, রিপা চাকমা, পায়েল খ্রীস্টিনা দাশ এবং স্মীতা দে।