1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়   - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

মাগুরায় রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়  

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৩৭ বার

মাগুরা সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় গতকাল রবিবার বিকালে রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয় প্রধান অতিথি থেকে এ শোরুমের উদ্বোধন করেন। এ সময় পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, রয়েল ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন ও মাগুরা রয়েল ফ্যাশনের স্বত্বাধিকারী স্বাধীন শিকদার উপস্থিত ছিলেন।

ক্রিকেট খেলোয়াড় এনামুল হক বিজয় বলেন, আমি মাগুরাতে এসে খুবই খুশি। আজ মাগুরাতে একটি ভালো মানের একটি আধুনিক ও রুচিশীল রয়েল ফ্যাশন শোরুমের উদ্বোধন হলো। মাগুরার রুচিশীল ক্রেতারা এখন পোশাক যাচাই-বাছাই করে করে ক্রয় করবে। একটি ভালো মানের পোশাক জীবনকে আধুনিক ও সৃজনশীল করে।

রয়েল ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন বলেন, সারাদেশ ৪০ টিরও বেশি রয়েল ফ্যাশনের শোরুম রয়েছে। আমরা আশা করছি জেলা পর্যায়ে ছাড়িয়ে উপজেলা পর্যায়ে রয়েল ফ্যাশনের শোরুম হবে। রয়েল ফ্যাশনের পোশাক আধুনিক রুচিশীল ও মানসম্মত। ইতিমধ্যেই সারাদেশে রয়েল ফ্যাশন শোরুমের পোশাক মানুষকে আকর্ষণ করেছে। আমরা ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে আধুনিক রুচিশীল মানের পোশাক তৈরি করছি।

মাগুরার অয়েল ফ্যাশনের স্বত্বাধিকারী স্বাধীন সিকদার বলেন, রবিবার উদ্বোধনের শুরু থেকেই ৪০ শতাংশ কমিশনে পোশাক বিক্রি করা হবে।এখানে পুরুষদের আধুনিক ও রুচি সম্মত পোশাক বিক্রয় করা হবে। আমি মনে করি মাগুরার আপামর জনসাধারণের রয়েল ফ্যাশনের পোশাক অবশ্যই পছন্দ হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net