ঢাকা   ১২:০৫:৫৭ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৩৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুরে মেসার্স মোল্যা এন্টারপ্রাইজ ও নীল কমলের সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে! শুক্রবার দিবাগত রাতে উপজেলার খামারপাড়া বাজার ও হাট শ্রীকোল বাজারে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

 

 

খামারপাড়া বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী মাজারুল ইসলাম  বাবু  জানান, এই দোকানঘরে নতুন উঠেছি, এখনো গুছিয়ে উঠতে পারিনি। শু্ক্রবার বাজার শেষে রাতে বাড়িতে যাই। সকালে দোকান খুলে দেখি দোকানের চালার একটি টিন খোলা। এবং দোকানের ভিতরের সবকিছু এলোমেলো। দোকানের ক্যাশ বাক্সে থাকা প্রায় ১ লাখ টাকা এবং আনুমানিক ২০ হাজার থেকে ৩০ হাজার টাকার কিটনাশক চুরি হয়েছে বলে তিনি দাবি করেন।

 

 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ সেখানে গিয়েছিলো। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি