মাগুরা শহরের ভায়নার টিটিডিসি পাড়ায় গলায় ফাঁস দেওয়ার পর গ্যাস সিলিন্ডারে আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ০৩ আগস্ট সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানান, শিবলু খান দীর্ঘদিন ধরে তীব্র আর্থিক সংকটে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভাব-অনটনের কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন।
ঘটনাটির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়েছে। ঘটনাটির প্রকৃত কারন জানতে পুলিশের তদন্ত চলছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের কাজ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক ও প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে, ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।