1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন  নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু নবীগঞ্জ-মার্কুলী ভায়া কাজির বাজার-ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন  নাঙ্গলকোটের হুগলি দীঘির পাড় জামে মসজিদ প্রাঙ্গণে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি দলের প্রতি আক্ষেপ, ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগ করলেন পিরোজপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মানিক

মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ০ বার

মাগুরায় প্রকাশ্যে এক পুলিশ সদস্যকে মারধর ও হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ২৪ ঘন্টা মধ্যে জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা নয়ন কে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ।

 

 

শনিবার সন্ধ্যায় সদর থানা পুলিশে একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ‌।

 

 

এ ঘটনায় ভুক্তভোগী পুলিশ সদস্য ইমরান হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ ১০ থেকে ১৫ জন কে অজ্ঞাত আসামি করে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করেন।

 

 

মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ হেনস্তার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার রুজু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ৃ

 

 

এর আগে, গত শুক্রবার সন্ধ্যায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের বিপরীতে  মাইক্রোস্ট্যান্ড এলাকায় গাড়ির হর্ন বাজানো কে কেন্দ্র করে পুলিশ সদস্য মোঃ ইমরান হোসেনকে মারধর করেন জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা নয়ন। মুহূর্তের মধ্যেই এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠে। পুলিশ সদস্যদের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

 

 

মারধরের শিকার পুলিশ সদস্য মোঃ. ইমরান হোসেন মাগুরা পুলিশ লাইনসে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net