“জুলাই চেতনায় গড়বো দেশ’ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে পার্বত্য খাগড়াছড়ির রামগড় উপজেলায় জুলাই শহীদ আবদুল মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ পালন করা হয়।
বুধবার (৫ই আগস্ট) দিবসটি উপলক্ষে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে খাগড়াছড়ি জেলার একমাত্র নিহত শহিদ আবদুল মজিদের কবরে রামগড় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জিন্নাত, রামগড় পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজির আলম, রামগড় পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক কাজী শামীম, রামগড় উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শেফার্য়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ প্রমূখ। পুষ্পমাল্য অর্পণ শেষে তাঁর রুহের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
পরে সকাল ১১টায় রামগড় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস – ২০২৬ উপলক্ষে আলোচনা সভায় রামগড় উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিনের সঞ্চালনায় এবং রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজির আলম, নিহত শহীদ মজিদের পিতা মতিন মিয়া, রামগড় উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।