1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার

নোয়াখালীর সোনাইমুড়ীতে এতিমখানার সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর হামলা এবং থানায় মামলা গ্রহণ না করার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

২৩ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সোনাইমুড়ীর ফয়েজিয়া এতিমখানার সরকারি অনুদানের অর্থ আত্মসাতের অনিয়ম নিয়ে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ প্রকাশ করেন ‘দৈনিক আমাদের সময়’-এর সোনাইমুড়ী প্রতিনি ও ‘দৈনিক নোয়াখালীর কথা’-এর স্টাফ রিপোর্টার গোলজার হানিফ এবং ‘দৈনিক ভোরের চেতনা’-এর সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান। সংবাদ প্রকাশের পর তাদের ওপর হামলা এবং সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা।

 

বক্তারা আরও অভিযোগ করেন, ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিকরা সোনাইমুড়ী থানায় মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন তাদের লিখিত অভিযোগ গ্রহণ করলেও চার দিনেও তা মামলা হিসেবে নথিভুক্ত করেননি পাশাপাশি তদন্তের নামে কালক্ষেপণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

 

মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, আহত সাংবাদিকদের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ গ্রহণ করা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে যথাযথ তথ্য-প্রমাণ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। একই সঙ্গে ঘটনার স্থান ‘চড়ুইভাতি পার্টি সেন্টার’-এর সিসিটিভি ফুটেজ এখনো পুলিশ আলামত হিসেবে সংগ্রহ করেনি বলেও অভিযোগ করা হয়।

 

এ সময় সাংবাদিক নেতারা বলেন, এতিমদের জন্য বরাদ্দ সরকারি অর্থের অনিয়ম বা দুর্নীতির তথ্য প্রকাশের পর সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা হামলা, হুমকি বা হয়রানির শিকার হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে।

 

বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের য আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী সাংবাদিকদের দায়ের করা অভিযোগ আইনানুগভাবে গ্রহণ ও তদন্তের দাবি জানান। একই সঙ্গে নোয়াখালীর পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা

 

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাবুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব) দেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিষাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, এ আর আজাদ সোহেল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, আরটিভির প্রতিনিধি গিয়াস উদ্দিন রনি, এশিয়ান টিভির প্রতিনিধি মুজাহিদ ইসলাম সোহেল, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন ভুঞা, এবং সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রাজসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net