1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১)

মোঃ: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার

পাবনার ভাঙ্গুড়ায় মেসার্স পদ্মা এন্টারপ্রাইজ ইটভাটায় অগ্রিম টাকা দেওয়ার পরও চুক্তি অনুযায়ী ইট সরবরাহ না করা এবং টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মুর্শিদা পারভীন দীনা ভাঙ্গুড়া থানার লিখিত অভিযোগ করেন

অভিযোগপত্রে মুর্শিদা পারভীন দীনা (৩৫) উল্লেখ করেন, তিনি কুমারডাঙ্গা, ভাঙ্গুড়া, পাবনা এলাকার বাসিন্দা। অভিযোগে তিনি মো. আলমগীর হোসেন (৪৫), পিতা—মো. আবু হোসেন, সাং—উত্তর মেন্দা; মো. লিটন হোসেন (৪৬), পিতা—মৃত ইদ্রিস প্রামাণিক, সাং—উত্তর মেন্দা; মো. হাবিবুর রহমান প্রামাণিক (৫৫), পিতা—ইসহাক প্রামাণিক; মো. ইকরামুল হক (৫০), পিতা—মো. আমিন হাজী, সাং—কুমারডাঙ্গা; এবং শ্রী নির্মল কুমার দে (৪৫), পিতা—মৃত মঞ্জু সুন্দর, সাং—দক্ষিণ মেন্দা পালপাড়া, ভাঙ্গুড়া, পাবনা—এদের বিরুদ্ধে অভিযোগ করেন।

অভিযোগপত্রে বলা হয়, ভাঙ্গুড়া থানাধীন অষ্টমনিয়া এলাকায় মেসার্স পদ্মা এন্টারপ্রাইজ নামের ইটভাটা সেখানে ইট কেনার জন্য অভিযুক্তদের সঙ্গে তাঁর চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ইট সরবরাহের কথা থাকলেও তিনি বিভিন্ন সময়ে মোট ৭ লাখ ২৫ হাজার টাকা প্রদান করেন।

অভিযোগকারীর দাবি, টাকা নেওয়ার পর নির্ধারিত সময়ে ইট সরবরাহ করা হয়নি। পরবর্তী সময়ে ইট দেওয়ার কথা বলে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে টাকা ফেরত চাইলেও অভিযুক্তরা তা ফেরত দেবেনা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। পরে ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে পাওনা টাকা আদায়ের চেষ্টা করেও ব্যর্থ হন অভিযোগকারী।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গুড়া থানায় অভিযোগ দিয়েছেন মুর্শিদা পারভীন দীনা।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net