1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে - আবু সুফিয়ান এমপি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে

মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পোনামাছ অবমুক্তকরণ শুধু মৎস্য উৎপাদন বৃদ্ধির কর্মসূচি নয়, এটি জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষারও গুরুত্বপূর্ণ উদ্যোগ। নদী-খাল-বিলসহ প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তারের সুযোগ তৈরি করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নগরীর কোতোয়ালি থানাধীন হযরত আমানত শাহ (রহ.) মাজারসংলগ্ন পুকুরে জাতীয় মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, মাছ প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস এবং মৎস্যসম্পদ লাখো মানুষের জীবিকার সঙ্গে জড়িত। তাই উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ে মাছের বিচরণ ও প্রজননের উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধভাবে মাছ শিকার, প্রজনন মৌসুমে মাছ ধরা এবং জলাশয় দূষণ বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান ও হারুন জামান, সদস্য আনোয়ার হোসেন লিপু, মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, আবুল কালাম আহাদ ও মাহবুব রহমান, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, শাহজাদা এনায়েত উল্লাহ খান, শাহজাদা শাহিন খান, শাহজাদা মারুফ শাহ আল-আমানতী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net