1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে আবু নাঈম (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাঁর সন্ধান চেয়ে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ ও পরিবারের পক্ষ থেকে সহযোগিতা কামনা করা হয়েছে।

 

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে নোয়াখালী থেকে তাবলীগ জামায়াতে অংশ নিতে টঙ্গীতে আসেন আবু নাঈম। পরদিন ১৯ সদস্যের একটি দলের সঙ্গে টঙ্গী থেকে শরীয়তপুর যাওয়ার পথে তারা যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পৌঁছান। সেখানে মাগরিবের নামাজ শেষে দলের অন্য সদস্যরা শরীয়তপুরগামী বাসে উঠলেও আবু নাঈম বাসে ওঠেননি। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

বিষয়টি পরিবারকে জানানো হলে পরবর্তীতে যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।

 

নিখোঁজ আবু নাঈমের পিতার নাম মৃত আঃ হালিম ডিলার এবং মাতার নাম হালিমা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা অমরপুর (হালিম ডিলারের বাড়ি), চাপরাশিরহাট ইউনিয়ন, কবিরহাট থানা, নোয়াখালী।

 

কোনো সহৃদয় ব্যক্তি আবু নাঈমের সন্ধান পেলে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জের সঙ্গে ০১৩২০-০৪০৫০৯ নম্বরে অথবা তাঁর সন্তান মেহেদী আদনানের সঙ্গে ০১৬২৭-৪৯০২০২ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net