1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি মৎস্য প্রজেক্ট থেকে প্রায় ২০ মণ মাছ চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রজেক্টের মালিক মো. রুহুল আমিন (৪০)।

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরকচ্ছপিয়া ৮ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম সর্দার বাড়ির বাসিন্দা রুহুল আমিন দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে তাঁর বসতবাড়ির পূর্ব পাশে মৎস্য প্রজেক্টে মাছ চাষ করে আসছেন।

 

অভিযোগকারীর দাবি, গত এক থেকে দুই বছর ধরে রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা ওই প্রজেক্ট থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছেন। এতে তিনি দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

 

লিখিত অভিযোগে রুহুল আমিন উল্লেখ করেন, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিদিনের মতো প্রজেক্টে মাছের খাবার দিয়ে তিনি বাড়িতে চলে যান। পরদিন ৬ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে প্রজেক্টে গিয়ে দেখতে পান, সেখানে থাকা মাছের একটি বড় অংশ নেই।

 

তাঁর অভিযোগ, ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৬ সেপ্টেম্বর সকাল ৭টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা প্রজেক্ট থেকে আনুমানিক ২০ মণ মাছ ধরে নিয়ে যায়। চুরি যাওয়া মাছের বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

ঘটনার পর অজ্ঞাত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করেও কোনো তথ্য না পাওয়ায় আইনি সহযোগিতা চেয়ে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন রুহুল আমিন।

 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net