1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, আইজিপি’র নির্দেশক্রমে বাংলাদেশ পুলিশের উদ্যোগে আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর ধারাবাহিকতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে

আনুষ্ঠানিকভাবে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন ও খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও কোম্পানীগঞ্জ থানার আয়োজনে শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে এ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

শনিবার সকাল ১০টায় প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা শুরু হয়। এতে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও বসুরহাট পৌরসভাসহ মোট ৯টি দল অংশগ্রহণ করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল হাকিম।

 

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল:

 

১. বসুরহাট পৌরসভা

 

২. ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদ

 

৩. ২নং চরপার্বতী ইউনিয়ন পরিষদ

 

৪. ৩নং চরহাজারী ইউনিয়ন পরিষদ

৫. ৪নং চরকাঁকড়া ইউনিয়ন

 

৬. ৫নং চরফকিরা ইউনিয়ন পরিষদ

 

৭. ৬নং রামপুর ইউনিয়ন পরিষদ

 

৮. ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদ

 

৯. ৮নং চরএলাহী ইউনিয়ন পরিষদ

 

আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের পারস্পরিক সম্পর্ক ও সম্পৃক্ততা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে।

 

অনূর্ধ্ব-২০ বছর বয়সী তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতিভাবান ও সম্ভাবনাময় খেলোয়াড়দের বাছাই করা হয়। থানা পর্যায়ে বাছাইকৃত খেলোয়াড়দের মধ্য থেকে পরবর্তী পর্যায়ের জন্য দল গঠন ও খেলোয়াড় নির্বাচনের কার্যক্রম সম্পন্ন করা হবে।

 

প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার প্রদান করা হয়।

 

এছাড়াও নোয়াখালী জেলার আরও ৪টি থানায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর খেলা অনুষ্ঠিত হয়।

 

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net