কুমিল্লার বাঙ্গরায় সিআইডিপি প্রকল্পের আওতায় নৈরপাড়-এলখাল সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ৫ নম্বর পূর্বধইর পশ্চিম ইউনিয়নের হাটাশ গ্রামে এ উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায় কুমিল্লা-৩ গ্রামীণ অবকাঠামো প্রকল্পের অধীনে প্রায় ২ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে নৈরপাড়-এলখাল সড়কের চেইনেজ ১১৮৬ থেকে ৩১৮৬ মিটার পর্যন্ত উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হোসেন, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম, উপজেলা বিএনপি নেতা শরীফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভুঁইয়া কামাল ও নাছির সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল সামাদ, প্রকৌশলী গৌরাঙ্গ দেবনাথ, নবীয়াবাদ কামিল মাদ্রাসার অধ্যক্ষ বদিউল আলম, ৫ নম্বর পূর্বধইর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রহিম পারভেজসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন তারা।
সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হলে বাঙ্গরা উপজেলার সঙ্গে মালিপাড়া, পূর্বধইর, নৈড়পাড় ও মহেশপুরসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে আশা করছেন তারা।