1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা,তরুণী আটক আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ

মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন তিনবারের নির্বাচিত কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম (কমিশনার)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজারের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় প্রায় তিন শতাধিক নেতাকর্মী ও সমর্থক গণসংযোগে অংশ নেন। তাঁরা শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন ব্যবসায়ী, দোকানি ও পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ রফিকুল ইসলামের পক্ষে ভোট ও দোয়া কামনা করেন। গণসংযোগকালে রফিকুল ইসলামের সমর্থকেরা বলেন, তিনি দীর্ঘদিন ধরে পৌরসভার সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে ছিলেন। বিভিন্ন প্রয়োজনে তাঁরা তাঁর সহযোগিতা পেয়েছেন। এ কারণে আসন্ন পৌরসভা নির্বাচনে তাঁরা রফিকুল ইসলামকেই মেয়র হিসেবে দেখতে চান। তাঁদের দাবি, ইতোমধ্যে যেসব প্রার্থী মেয়র পদে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন, তাঁদের মধ্যে রফিকুল ইসলামকে তাঁরা যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন। এ কারণেই তাঁর গণসংযোগে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নিয়েছেন। মেয়র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম বলেন, “আমি পরপর তিনবার কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছি। দীর্ঘদিন পৌরসভার সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু আমার দল ক্ষমতায় না থাকায় পৌরবাসীকে প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে পারিনি। এবার আমি মেয়র প্রার্থী হিসেবে সকলের কাছে ভোট প্রার্থনা করছি। পৌরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে ভাঙ্গুড়া পৌরসভাকে একটি আধুনিক, উন্নত ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করব।” তিনি আরও বলেন, পৌরসভার উন্নয়ন, নাগরিকসেবা বৃদ্ধি, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চান। গণসংযোগে স্থানীয় দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাঁদের কাছে দোয়া ও ভোট চান মেয়র প্রার্থী রফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net