1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

মাগুরা শ্রীপুরের  আমলসার বাজার এলাকায় অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে একটি দোকান ঘর থেকে ১১ জুয়ারীকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সামগ্রী  ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানা গেছে ।

 

 

পুলিশ জানায়, আমলসার গ্রামে একটি দোকানে দীর্ঘদিন ধরে জোয়ার আসর বসায় একটি চক্র।

 

 

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জুয়ার খেলার সংশ্লিষ্টতার সাথে জড়িত অপরাধে তাদের আটক করা হয়। এ সময় ঘটনার মুলহতা মোকাদ্দেস  ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে দোকান ঘর থেকে থেকে জুয়া খেলার সাথে জড়িত ১১ জনকে আটক করা হয়।

 

 

 

আটক ব্যক্তিরা হলো, আমলসার গ্রামের মো. ইউনুস শেখ (৪২), মো. জসিম শেখ (২৮), মো. সুখ চাঁদ শেখ (৩০), মো. সাইদ মোল্লা (৪০), মো. ইসরাত শেখ (৩২), মো. দেলোয়ার হোসেন (৫০), মো. বাবলু শেখ (৪৩), মো. বাহারুল ইসলাম (৪৮), কোদলা গ্রামের মো. শাহজাহান মোল্লা (৫০), বিলনাজুর গ্রামের মো. আজের আলী শেখ (৪০) এবং কচুবাড়িয়া গ্রামের মো. ইউনুস শেখ (৪৫)।

 

 

মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন  বলেন, আটককৃতদের বিরুদ্ধে  আইনানুক ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনার সাথে আরো যারা জড়িত তাদের আটকের চেষ্টা চলছে। আগে জুয়া মামলা ক্ষেত্রে জামিন যোগ্য ছিল বর্তমান জুয়া মামলায় জামিন যোগ্য নয়।

 

 

তিনি আরো বলেন, আমলসার গ্রামে দীর্ঘদিন ধরে একটি চক্র রাজ্যের অন্ধকারে ঝোপ ঝাড়ে ও গ্রামের পাশে থাকা বিভিন্ন নির্ঝর জায়গায় রাতের অন্ধকারের  ছোট আলো জ্বালিয়ে জুয়া খেলা পরিচালনা করে আসছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম রাতে এ গ্রামে অভিযান পরিচালনা করে এগারো জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে জুয়া খেলার অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net