1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার

মাগুরা শ্রীপুরের  আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহেল রানার নামে মিথ্যা অপপ্রচারে বিরুদ্ধে মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে  এলাকাবাসী! ২৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে আমলসার মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়ে আমলসার স্ট্যান্ডে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আমলসার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ আমলসার ইউনিয়নের জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আমলসার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোসলেম উদ্দিন মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক মো. ওমর আলী, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সিরাজ বিশ্বাস, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আকমল শেখ, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আকমল হোসেন, আমলসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো.জামির হোসেন মোল্যা, আমলসার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ বিশ্বাস।

 

এ সময় বক্তারা আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নির্দোষ দাবি করেন। এবং তাঁর বিরুদ্ধে করা মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ষড়যন্ত্রকারীদের এমন কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net