1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪ চন্দনাইশের এমপি জসিম বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হন মহম্মদপুরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার

মাগুরার মহম্মদপুরে ধানক্ষেতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মোঃ শাহিন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের উজ্জ্বল বিশ্বাসের ধানক্ষেতে এ ঘটনা ঘটে।

 

 

স্থানীয় গ্রামবাসীরা জানান, সকাল ৬টার দিকে জমির মালিক উজ্জ্বল বিশ্বাস ধানক্ষেতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির পাশে একজনের লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী পুলিশকে খবর দেন। পরে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহিন বড়রিয়া গ্রামে তার মামা আজাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের নিজাম মোল্যার পুত্র ।

 

 

মহম্মদপুর থানার এসআই কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত  শেষে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net