1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হাজারো সুবিধাবঞ্চিতদের পাশে ‘সিগনেচার বাংলা’ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান – ২০২৬ নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ বাসের ইউটার্নে বাড়ছে যানজট নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার

মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টম্বর বৃহস্পতিবার  মাগুরায় রোভার স্কাউটসের নির্বাহী কমিটির সভা, মাগুরা সিদ্দীকিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির সভা এবং ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‎সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,  মোতাকাব্বীর আহমেদ।

 

 

‎রোভার স্কাউটসের নির্বাহী কমিটির সভায় রোভার স্কাউটসের কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার্থীদের মাধ্যে নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি এবং বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।‎

 

এছাড়া মাগুরা সিদ্দীকিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির সভায় মাদরাসার শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক বিষয়, শিক্ষার পরিবেশ এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 

 

‎পরবর্তীতে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে এল এ চেক বিতরণ করা হয়। এ সময় ক্ষতিগ্রস্তদের প্রাপ্য ক্ষতিপূরণের চেক প্রদান করা হয় এবং ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কার্যক্রম যথাযথ নিয়মে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ‎দিনব্যাপী এসব কার্যক্রমে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, রোভার স্কাউটসের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net