1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার

মাগুরায় নাশকতা মামলার আসামি মো. সাগর হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ দল। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সাগর হোসেন মাগুরার ধলোহারা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাহেব আলী। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলার তদন্ত ও আসামি আটকের ধারাবাহিকতায় ডিবি ও সদর থানা পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সাগর হোসেনকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলার প্রেক্ষিতে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে আরো জানা গেছে, আটক সাগর হোসেন অতীতে নিষিদ্ধ  ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলো। তবে বর্তমানে তার কোনো রাজনৈতিক পদ বা সক্রিয় ভূমিকা রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ সূত্রে বিস্তারিত জানা যায়নি।

মামলার এজাহার, আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং আটকের স্থান সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net