ঢাকা   ০৭:১৩:৪৩ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং আলহাজ্ব হোসনেয়ারা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ছাত্র-শিক্ষক অভিভাবকদের নিয়ে বিএনপি’র ৮৪

তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

খতমে কুরআন, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া মোনাজাত এবং আলোচনা সভার মাধ্যমে বার্ষিকী পালিত হয়।

উত্তর কাট্টলী ১০ নং ওয়ার্ড বাগানবাড়ী শিক্ষা প্রতিষ্ঠান মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুজহাত নুয়েরী। প্রধান অতিথি ছিলেন ১০নং উত্তর কাটলী

ওয়ার্ড বিএনপি আহ্বায়ক আলহাজ্ব রফিক উদ্দিন চৌধুরী। আলোচনা করেন ১০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফি, পাহাড়তলী থানা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আইয়ুব খান,

যুবদলের সাবেক নেতা নওশাদ আলী, ১০ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য শাহজাহান, বিএনপি নেতা সিরাজ উদ্দিন চৌধুরী বাবুল, সদস্য বিএনপি ১০ নং ওয়ার্ড মোহাম্মদ বাবুল উদ্দিন, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন পারভেজ, বিএনপি নেতা তাজউদ্দিন লিটন, এন এম নাজিম উদ্দিন,

মোহাম্মদ মফিজুর রহমান, আলমগীর হোসেন সহ অন্যরা। আলোচনা সভায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সফলতা কামনা করে বলা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠাকালীন সময়ে ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। বর্তমান বিএনপি ৩১ দফা কর্মসূচি দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করছে।

তারা আশা করেন, বিএনপি জনগণের কল্যাণ, দেশের উন্নয়ন এবং জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সক্ষম হবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি