1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম

সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর 

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় সিঁদুরের রঙ দিয়ে  মরিচ গুঁড়ো লাল করার অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক ও পচা মরিচ মিশিয়ে মসলা তৈরির অভিযোগে মসলার মিলকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা।

 

 

আজ সোমবার দুপুরে উপজেলার দুর্গাপুরের বারপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান সূত্রে জানা গেছে, বারপাড়া এলাকার ‘আরমান মসলার মিল’-এ আকস্মিক পরিদর্শনে যান ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। পরিদর্শনের সময় দেখা যায়, মিলটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচ গুঁড়ো সংরক্ষণ এবং ভাঙানো হয়।

 

 

 

 

মরিচের সাথে নষ্ট ও পোকায় খাওয়া মরিচ মেশানো হচ্ছিল এবং মসলার রঙ আকর্ষণীয় করতে তাতে কাপড়ে ব্যবহৃত নিষিদ্ধ সিঁদুর রঙ মিশ্রণ করার সময় হাতেনাতে ধরা পড়ে প্রতিষ্ঠানটি।

 

 

 

 

ভোক্তা অধিকার বিরোধী এসব কর্মকাণ্ডের অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ‘আরমান মসলার মিল’কে নগদ ১,০০,০০০/- (এক লাখ) টাকা জরিমানা আরোপ করা হয়। একই সাথে রঙ মেশানো ক্ষতিকর মরিচের গুঁড়ো পানি দিয়ে এবং নষ্ট ও পোকায় খাওয়া মরিচগুলো পার্শ্ববর্তী ডোবায় ফেলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

 

 

 

 

পরবর্তীতে প্রতিষ্ঠানটিকে মুচলেকা নিয়ে এবং দুর্গাপুর মার্কেট কমিটির জিম্মায় দিয়ে নিজেদের সংশোধন করার সুযোগ দেয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

 

 

 

 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়া জানান, “খাবারে বিষাক্ত রঙ ও পচা উপাদানের মিশ্রণ মানবদেহের জন্য চরম ঝুঁকিপূর্ণ। জনস্বার্থে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে আমাদের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।”

 

 

 

অভিযান পরিচালনাকালে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম, দুর্গাপুর মার্কেট কমিটির নেতৃবৃন্দ এবং ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সার্বিক সহযোগিতা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net